দোকানদোকানব্যবসার সহজ সমাধানহোমে ফিরুন
আপনার তথ্য, আপনার নিয়ন্ত্রণে

গোপনীয়তা নীতি

সর্বশেষ হালনাগাদ: ২৫ জুলাই ২০২৬

আমরা কোন তথ্য ব্যবহার করি

অ্যাকাউন্ট চালু ও সহায়তা দেওয়ার জন্য নাম, দোকানের নাম, মোবাইল/WhatsApp নম্বর, ঠিকানা, ইউজারনেম, লাইসেন্স ও নিবন্ধিত ডিভাইসের তথ্য ব্যবহার করা হয়। অ্যাপে আপনি যে বিক্রি, ক্রয়, কাস্টমার, সাপ্লায়ার, পণ্য, স্টক ও কর্মচারীর তথ্য যোগ করেন, সেগুলো আপনার ব্যবসার রেকর্ড হিসেবে থাকে।

লোকাল ডাটা ও দুই ফোনে সিঙ্ক

দোকান মূলত লোকাল-ফার্স্ট অ্যাপ। ব্যবসার কাজ ইন্টারনেট ছাড়াও ফোনে করা যায়। একই অ্যাকাউন্টের অনুমোদিত ফোনগুলোর মধ্যে সিঙ্ক চালু থাকলে ইন্টারনেট পাওয়ার পর পরিবর্তিত রেকর্ড ও নির্বাচিত ফাইল এনক্রিপ্টেড সংযোগে আদান-প্রদান হয়। লাইসেন্স, ডিভাইস সীমা, আপডেট ও নিরাপত্তা যাচাইয়ের জন্য সার্ভারের সঙ্গে যোগাযোগ প্রয়োজন হতে পারে।

ক্যামেরা, ছবি ও স্ক্যান

বারকোড, QR কোড ও লেখা শনাক্ত করার জন্য ক্যামেরা অনুমতি নেওয়া হয়। স্ক্যানের ফ্রেম ডিভাইসেই প্রক্রিয়া করা হয় এবং স্বয়ংক্রিয়ভাবে ছবি হিসেবে সংরক্ষণ বা আপলোড করা হয় না। আপনি নিজে রশিদ, দোকানের লোগো বা কর্মচারীর ডকুমেন্ট যোগ করলে শুধু সেই নির্বাচিত ফাইল সংরক্ষণ ও অনুমোদিত ফোনে সিঙ্ক হতে পারে।

তথ্য ব্যবহার ও শেয়ার

অ্যাপ চালানো, সিঙ্ক, লাইসেন্স যাচাই, সমস্যা সমাধান, নিরাপত্তা ও ব্যবহারকারী সহায়তা ছাড়া আপনার তথ্য ব্যবহার করা হয় না। আমরা ব্যক্তিগত বা ব্যবসায়িক তথ্য বিজ্ঞাপনের জন্য বিক্রি করি না। আইনগত বাধ্যবাধকতা বা আপনার স্পষ্ট অনুমতি ছাড়া তৃতীয় পক্ষকে দেওয়া হয় না।

নিরাপত্তা ও সংরক্ষণ

ডাটা চলাচলে HTTPS, অ্যাকাউন্ট সেশন, লাইসেন্স ও ডিভাইস-ভিত্তিক নিয়ন্ত্রণ ব্যবহার করা হয়। কোনো ব্যবস্থাই শতভাগ ঝুঁকিমুক্ত নয়; তাই ফোনের স্ক্রিন লক ও নিরাপদ পাসওয়ার্ড ব্যবহার করুন। অ্যাকাউন্ট সচল থাকা বা আইনগত/সাপোর্ট প্রয়োজন যতদিন থাকে, ততদিন প্রয়োজনীয় সার্ভার রেকর্ড রাখা হতে পারে।

ডাটা মুছে ফেলা ও যোগাযোগ

আপনি অ্যাপের প্রোফাইল পেজ বা নিচের লিংক থেকে অ্যাকাউন্ট ও সংশ্লিষ্ট সার্ভার ডাটা মুছে দেওয়ার অনুরোধ করতে পারেন। ফোনে থাকা লোকাল ডাটা মুছতে অ্যাপের ডাটা পরিষ্কার বা অ্যাপ আনইনস্টল করতে হবে।

অ্যাকাউন্ট মুছে দেওয়ার অনুরোধWhatsApp সহায়তাcrmsolutionbd@gmail.com